সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

পূজামণ্ডপ দেখতে ৩ জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী 

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০১ পিএম

শেয়ার করুন:

পূজামণ্ডপ দেখতে ৩ জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী 
রোববার স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকার দুই পূজামন্ডপ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকার বাইরের পূজামণ্ডপ দেখতে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সারাদিন এই তিন জেলা ঘুরবেন তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন একথা জানিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী পুজামণ্ডপ পরিদর্শনে তিন জেলায় যাচ্ছেন। সকালে প্রথম যাবেন রংপুর। এরপর রাজশাহী ও চট্টগ্রামে। এই প্রথম বাংলাদেশের কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় অনুষ্ঠান শারদীয়া দুর্গাপূজার পূজামণ্ডপ দেখতে যাচ্ছেন। প্রধানমন্ত্রী পুজামণ্ডপগুলোতে পূজারিদের শুভেচ্ছা জানাবেন, তাদের সঙ্গে কুশল বিনিময় করবেন।’

চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন শেষ করে রাতেই প্রধানমন্ত্রী ঢাকায় ফিরবেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।

মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামে যাবেন প্রধানমন্ত্রী।

এর আগে রোববার (১৮ অক্টোবর) রাতে ঢাকার মহাখালী ও বনানী পূজামন্ডপ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এসময় তার সহধর্মিনী জুবাইদা রহমানও সঙ্গে ছিলেন।

প্রসঙ্গত, মঙ্গলবার (২০ অক্টোবর) শারদীয় দুর্গাপূজার মহানবমী। পরের দিনই বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসব।

বিইউ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর