সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

মোহাম্মদপুরে মাদকবিরোধী অভিযান, মাথা ফাটার দায় নিচ্ছে না কেউ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পিএম

শেয়ার করুন:

মোহাম্মদপুরে মাদকবিরোধী অভিযান, মাথা ফাটার দায় নিচ্ছে না কেউ
অভিযানে লাঠির আঘাতে মাথা ফাটল মাদকসেবীর।

রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পের অদূরে রেসিডেনসিয়াল মডেল কলেজ-সংলগ্ন ফুটপাতে মাদকবিরোধী অভিযান চালানো হয়েছে। এ সময় পালানোর চেষ্টা করলে এক মাদকসেবীকে লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে তার মাথা ফেটে যায়। তবে এ ঘটনায় কেউ দায় নিচ্ছেন না।

রোববার (১৮ অক্টোবর) স্থানীয় সংসদ সদস্যের লোকজন মাদকবিরোধী অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় সংসদ সদস্য ববি হাজ্জাজের লোকজন সেদিন সকালে পুলিশ ছাড়াই এ অভিযান চালান। তবে এ ধরনের কোনো অভিযান চালানোর কথা অস্বীকার করেছেন স্থানীয় সংসদ সদস্যের নির্বাহী সহকারী ইনতিশার মাশুক প্রধান।

এদিকে পুলিশের একটি সূত্র জানিয়েছে, ববি হাজ্জাজের কার্যালয়ের লোকজন জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযান চালান। এ সময় মাদক সেবনরত আরিফ হোসেন (৩০) মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত হন। পরে তাকে কলেজ গেট থেকে পুলিশের গাড়িতে তুলে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁকে থানায় সোপর্দ করা হয়।

আরেকটি সূত্র জানিয়েছে, অভিযানে পুলিশের কেউ ছিলেন না। তবে ওই এলাকায় মাদক সেবন করা হতো। সেদিন মাদকসেবীদের ধরতে অভিযানটি চালানো হয়েছিল। ধস্তাধস্তির একপর্যায়ে একজন আহত হন। পরে ওই ব্যক্তির স্বজনেরা বিভিন্নজনের কাছে দাবি করেন, সংসদ সদস্যের লোকজন তার মাথা ফাটিয়েছেন।

তবে এ ঘটনায় পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এমআইকে/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর