সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

দুর্গাপূজার ছুটিতে ভবন সুরক্ষায় ৫ নির্দেশনা ইসির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পিএম

শেয়ার করুন:

দুর্গাপূজার ছুটিতে ভবন সুরক্ষায় ৫ নির্দেশনা ইসির
নির্বাচন কমিশন ভবন

দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের সরকারি ও সাধারণ ছুটিতে নির্বাচন ভবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের জন্য পাঁচটি নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

নির্দেশনায় অফিসের কম্পিউটার ও বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখা, গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষণ, কক্ষ তালাবদ্ধ রাখা এবং নিরাপত্তাকর্মীদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) ইসির সিনিয়র সহকারী সচিব এ টি এম শামীম মাহমুদ স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ থেকে বিষয়টি জানা যায়।

এতে বলা হয়েছে, দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সরকারি ও সাধারণ ছুটিকালীন নির্বাচন ভবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে নির্বাচন কমিশন সচিবালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীকে নিচের নির্দেশনাগুলো যথাযথভাবে প্রতিপালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

১। ছুটিকালীন সময়ে অফিসের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে প্রত্যেক শাখা/অধিশাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীকে তাদের ব্যবহৃত কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টারসহ অন্যান্য বৈদ্যুতিক ও ইলেকট্রনিক যন্ত্রপাতি যথাযথভাবে বন্ধ ও নিরাপদ অবস্থায় রেখে অফিস ত্যাগ করতে হবে।

২। অফিস কক্ষের বৈদ্যুতিক বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার, পানির কলসহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামাদি বন্ধ রয়েছে কি না, তা নিশ্চিত হয়ে অফিস ত্যাগ করতে হবে।

৩। অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র, কম্পিউটার সামগ্রী ও অন্যান্য মূল্যবান সরঞ্জামাদি যথাযথভাবে সংরক্ষণ এবং সংশ্লিষ্ট কক্ষগুলো তালাবদ্ধ রাখার বিষয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে।

৪। নির্বাচন কমিশন সচিবালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তাকর্মীদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা নিরাপত্তার ঘাটতি পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।

৫। নির্বাচন ভবনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা অধিকতর জোরদার করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ অবস্থান থেকে প্রয়োজনীয় সহযোগিতা দিতে হবে।

এমএইচএইচ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর