সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

গেন্ডারিয়ায় মাদকবিরোধী যৌথ অভিযান, আটক ১৫

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পিএম

শেয়ার করুন:

গেন্ডারিয়ায় মাদকবিরোধী যৌথ অভিযান, আটক ১৫
মাদকবিরোধী অভিযানে আটককৃত কয়েকজন। নামের তালিকা প্রস্তুতে নিয়োজিত এক কর্মকর্তা

মাদকবিরোধী যৌথ অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে গেন্ডারিয়ার রেললাইনের ধারে এই অভিযান চালানো হয়। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও এসআরবির একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। 

M

জানা গেছে, সোমবার বিকেল ৪টার দিকে এসআরবি-১০ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যৌথভাবে অভিযান শুরু করে। চলমান এ অভিযানে এখন পর্যন্ত ১৫ জন মাদকসেবী ও কারবারিকে আটক করা হয়েছে। তাদের নামের তালিকা প্রস্তুত করা হচ্ছে। 

অভিযানে এসআরবির একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও রয়েছেন। এছাড়া স্থানীয় থানা পুলিশের সদস্যরাও সহায়তা করছেন। 

এমআইকে/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর