সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

কিশোর গ্যাং প্রতিরোধে সারাদেশে কমিটি হচ্ছে, নেতৃত্বে থাকবেন ইউএনও-ওসি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পিএম

শেয়ার করুন:

কিশোর গ্যাং প্রতিরোধে সারাদেশে কমিটি হচ্ছে, নেতৃত্বে থাকবেন ইউএনও-ওসি
কিশোর গ্যাং প্রতিরোধে সব উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতীকী ছবি।

কিশোর গ্যাং প্রতিরোধে দেশের সকল উপজেলায় ইউএনও-কে সভাপতি ও থানার ওসিকে সদস্য-সচিব করে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এই তথ্য জানান।

ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা, জমি দখল, নারীদের উত্ত্যক্ত করা দেশের যেকোনো এলাকায় এমন অপরাধ ঘটলে ‘কিশোর গ্যাংয়ের’ নাম আসছে। অথচ এক যুগ আগেও পাড়া-মহল্লাকেন্দ্রিক অপরাধের ঘটনায় নাম আসত কোনো না কোনো সন্ত্রাসী বাহিনীর। এখন সে জায়গা ‘দখল করেছে’ কথিত কিশোর গ্যাং। যদিও এসব বাহিনীর সদস্যদের বেশির ভাগই ১৮ বছরের বেশি বয়সী। সারাদেশের প্রতিটি নগরে বিভিন্ন নামে কিশোর গ্যাং চক্র গড়ে উঠছে, যারা খুন ও ধর্ষণের মতো অপরাধে জড়াচ্ছে। নিজেদের মধ্যেও সংঘর্ষ-মারামারিতে জড়াচ্ছে এসব গ্যাংয়ের সদস্যরা। এতে অনেক প্রাণহানির ঘটনাও ঘটছে  মূলত এলাকায় কোন গ্যাংয়ের প্রভাব বেশি থাকবে-এ নিয়ে দুই পক্ষে বিরোধ দেখা দেয়। এতে বিভিন্ন এলাকায় মানুষের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠেছে গ্যাংগুলো।

গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি সামনে আসার পর কিশোর অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জোরালো হয়।

এরপর কুমিল্লা ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় থানা ও ডিবির সমন্বয়ে কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান শুরু হয়। অভিযানে অনেকে আটক হন। পরে আটক ব্যক্তিদের কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততা, মাদক, বিভিন্ন মামলায় জড়িত থাকা, গ্রেফতারি পরোয়ানাসহ সংশ্লিষ্ট তথ্য যাচাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হয়। এমন অবস্থার মধ্যে কিশোর গ্যাং প্রতিরোধে সারাদেশে কমিটি গঠনের সিদ্ধান্ত নিল সরকার।

বিইউ/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর