সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

ভারতীয় নাগরিকের হারানো মোবাইল ফোন উদ্ধার, গ্রেফতার ৩

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ০১:২৯ পিএম

শেয়ার করুন:

ভারতীয় নাগরিকের হারানো মোবাইল ফোন উদ্ধার, গ্রেফতার ৩

ভারতীয় নাগরিক সৌরভ মন্ডলের হারানো মোবাইল ফোন চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এর সঙ্গে জড়িত সন্দেহে খুলনার বটিয়াঘাটায় অভিযান চালিয়ে অনলাইন প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার এপিবিএন সদর দফতরের ল অ্যান্ড মিডিয়া শাখার (ট্রেনিং, 'ল' এন্ড মিডিয়া) কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি জানান, গত ৩১ আগস্ট সৌরভ মন্ডল (৩৩) নামে এক ভারতীয় নাগরিকের ফোনটি হারিয়ে যায়। পরে তিনি কলকাতার টালিগঞ্জ থানায় মামলা করেন। সেই মামলার তদন্তে বেরিয়ে আসে তার ফোনটির লোকেশন বাংলাদেশের চট্টগ্রামে। পরে ৮ অক্টোবর অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে ফোনটি উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, প্রলোভন দেখিয়ে ৮৮ হাজার ৮৯০ টাকা আত্মসাৎ করেছে এই অভিযোগে খুলনার বটিয়াঘাটা এলাকায় অভিযান চালিয়ে অনলাইন প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। গত ১৩ অক্টোবর অভিযানে তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন ও ১৫টি সিম কার্ড উদ্ধার করা হয়। এ ঘটনায় নারায়ণগঞ্জের বন্দর থানায় করা মামলার সূত্র ধরে আসামিদের গ্রেফতার করা হয়েছে।

এমআইকে/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর