পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীকে বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার।
রোববার (১৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-১ উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, নিম্নবর্ণিত কর্মকর্তাকে (শরফ উদ্দিন আহমদ চৌধুরী) তার নামের পাশে বর্ণিত পদে বদলিপূর্বক পদায়ন করা হলো।
রাষ্ট্রপতি আদেশক্রম জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে, বলা হয় বিজ্ঞপ্তিতে।
এসএইচ/এএইচ




