রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

৪ হাজার পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পিএম

শেয়ার করুন:

৪ হাজার পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার
আটক ইয়াবা করবারি জাকারিয়া

রাজধানীর দারুসসালাম থানা এলাকায় অভিযান চালিয়ে জাকারিয়া (২৯) নামে এক ইয়াবা কারবারীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

রোববার (১৮ অক্টোবর) ডিএমপির মিডিয়া বিভাগের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। 

গোয়েন্দা-মতিঝিল বিভাগ সূত্র জানায়, শনিবার রাতে মতিঝিল বিভাগ ডিবি দারুসসালামের কোটবাড়ী এলাকার হাজী সালাউদ্দিন মার্কেটের সামনে অভিযান চালায়। সেখান থেকে জাকারিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় দারুসসালাম থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।

ডিবি আরও জানায়, জাকারিয়া পেশাদার মাদক কারবারী। তিনি দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে দারুসসালাম থানাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করতেন বলে স্বীকার করেছেন। তাকে আদালতে পাঠানো হয়েছে।

এমআইকে/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর