রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯০ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪২টি মামলা দায়ের করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) সকালে ডিএমপির মিডিয়া বিভাগের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।
ডিএমপি জানিয়েছে, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ৩৯ জন, লালবাগ বিভাগ ৫২ জন, ওয়ারী বিভাগ ৫৭ জন, মতিঝিল বিভাগ ৬২ জন, তেজগাঁও বিভাগ ৯২ জন, মিরপুর বিভাগ ১২৩ জন, গুলশান বিভাগ ৪০ জন ও উত্তরা বিভাগ ২৫ জনকে গ্রেফতার করেছে।
অভিযানকালে ১৫টি মোবাইল ফোন, ১টি রিয়ার সাইড পিলার কভার, ২টি অটোরিকশা, ১টি প্রাইভেটকার, ১টি সেলাই রেঞ্জ, নগদ ৩৩০৫ টাকা ও একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এমআইকে/এএস




