শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

রিসোর্টে অগ্নিকাণ্ডে মন্ত্রীর শোক, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পিএম

শেয়ার করুন:

রিসোর্টে অগ্নিকাণ্ডে মন্ত্রীর শোক, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ
ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

একই সঙ্গে এই ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তাগিদ দিয়েছেন তিনি।

শনিবার (১৭ অক্টোবর) এক শোক বার্তায় অগ্নিকাণ্ডে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন মন্ত্রী। পাশাপাশি, নিহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।  একই সঙ্গে অগ্নিকাণ্ডে আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

শোক বার্তায় মন্ত্রী বলেন, ‘এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানো এবং উদ্ধার কার্যক্রমে সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখা জরুরি।’

আরও পড়ুন:

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ১০

কক্সবাজারের রিসোর্ট থেকে যেভাবে বেঁচে ফিরলেন পর্যটক দম্পতি

কক্সবাজারে বেড়াতে গিয়ে আগুনে পুড়ে মারা গেলেন ছাত্রদল নেতার স্ত্রী

রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, সতর্কতার পরও নেয়নি ব্যবস্থা

স্ত্রী-সন্তান হারিয়ে বাকরুদ্ধ নুর আলম, পুলিশ হেফাজতে রিসোর্ট ম্যানেজার

এদিকে, এই ঘটনায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডকেও জরুরি ভিত্তিতে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন পর্যটনমন্ত্রী।

নির্দেশনার মধ্যে রয়েছে- অগ্নিকাণ্ডের প্রকৃত পরিস্থিতি পর্যবেক্ষণ, ক্ষয়ক্ষতির মাত্রা নিরূপণ এবং পর্যটকদের সহায়তায় প্রতিনিধি দল ঘটনাস্থলে পাঠানো।

এ ছাড়াও স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পর্যটন খাতের অংশীজনদের সঙ্গে সমন্বয় করে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি সভা আয়োজনের নির্দেশ দিয়েছেন তিনি।

ওই সভায় সুপারিশ করা কার্যক্রম দ্রুত বাস্তবায়নের কথাও বলা হয়েছে।

এমআইকে/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর