শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে ডিএমপির ৪২৬০ মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পিএম

শেয়ার করুন:

ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে ডিএমপির ৪২৬০ মামলা
ঢাকা মেট্রোপলিটন পুলিশ

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে দুইদিনে ৪২৬০ টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

শনিবার (১৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া বিভাগের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। 

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্র জানায়, ট্রাফিক-রমনা বিভাগে সাতটি বাস, একটি ট্রাক, নয়টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি ও ৪৭টি মোটরসাইকেলসহ মোট ১৭৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫টি বাস, ১৪টি ট্রাক, তিনটি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ১৫৮টি মোটরসাইকেলসহ মোট ২৪৯ টি মামলা হয়েছে। 

ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৭টি বাস, ২৫টি ট্রাক, ২৫টি কাভার্ডভ্যান, ১১৭টি সিএনজি ও ৩৬৬টি মোটরসাইকেলসহ মোট ৬৩৮টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৯টি বাস, ৭১টি ট্রাক, ৩৫টি কাভার্ডভ্যান, ৭৯টি সিএনজি ও ১৮৮টি মোটরসাইকেলসহ মোট ৫৩৫ টি মামলা হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২১৩টি বাস, একটি ট্রাক, সাতটি কাভার্ডভ্যান, ৪৫টি সিএনজি ও ১০৫টি মোটরসাইকেলসহ মোট ২৫৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৪২টি বাস, ২৩টি ট্রাক, ৩৩টি কাভার্ডভ্যান, ৭১টি সিএনজি ও ২২৮টি মোটরসাইকেলসহ মোট ৫০৪ টি মামলা হয়েছে। 

ট্রাফিক-উত্তরা বিভাগে ৫৮টি বাস, ১৮টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ৪৭টি সিএনজি ও ২৫২টি মোটরসাইকেলসহ মোট ৬১০টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১৫৩ টি বাস, ৪৯টি ট্রাক, ৮২টি কাভার্ডভ্যান, ১১৮টি সিএনজি ও ৪৫১টি মোটরসাইকেলসহ মোট ১২৯৪টি মামলা হয়েছে। এ ছাড়াও অভিযানকালে মোট ১২৮৬টি গাড়ি ডাম্পিং ও ৬২৮টি গাড়ি রেকার করা হয়েছে।

বৃহস্পতিবার ও শুক্রবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।

এমআইকে/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর