শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্টা, পরীক্ষার্থীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পিএম

শেয়ার করুন:

প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্টা, পরীক্ষার্থীর কারাদণ্ড
আটক পরীক্ষার্থী রেশমা আক্তার

যুব উন্নয়ন অধিদফতরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্রের ছবি তুলে বাহিরে পাঠানোর চেষ্টার দায়ে এক পরীক্ষার্থীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আটককৃত পরীক্ষার্থীর নাম রেশমা আক্তার (২৫)। তার বাড়ি রাজারহাট, থানার কুড়িগ্রাম জেলায়। পরীক্ষা চলাকালে তিনি গোপনে মোবাইল ফোন দিয়ে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্টা করছিলেন। এ সময় কেন্দ্রে দায়িত্বরত পরিদর্শক বিষয়টি দেখে তাকে হাতেনাতে আটক করেন।

পরে লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়। অভিযোগ প্রমাণ হওয়ায় আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, ভ্রাম্যমাণ আদালতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট আইনে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে কারাগারে প্রেরণ করা হয়েছে। একই সঙ্গে তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে।

এসএইচ/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর