শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত যুবকের

ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ১০:১৪ এএম

শেয়ার করুন:

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত যুবকের

রাজধানীর যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভারের ঢালের পকেট গেটের সামনে দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত যুবককে হাসপাতালে নিয়ে আসা পথচারী কামাল হোসেন জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে হানিফ ফ্লাইওভারের ঢালের পকেট গেটের সামনে দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় ওই যুবক গুরুতর আহত হন। পরে তাকে সেখানে পড়ে থাকতে দেখে পুলিশের সহযোগিতায় প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এমএমআর/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর