বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

সিনিয়র সচিব হলেন দুই কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পিএম

শেয়ার করুন:

সিনিয়র সচিব হলেন দুই কর্মকর্তা

স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেককে সিনিয়র সচিব পদমর্যাদা দিয়েছে সরকার।

বুধবার (১৪ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

সিনিয়র সচিব পদমর্যাদা পাওয়া দুজন সচিবই চুক্তিতে নিয়োগ পেয়েছেন।

শহীদুল হাসানকে চলতি বছরের ৩ মার্চ এক বছরের জন্য চুক্তিতে এক স্থানীয় সরকার বিভাগের সচিব নিয়োগ দেওয়া হয়। শহীদুল হাসান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেককেও ২০২৬ সালের ৩ মার্চ এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা। 

/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর