ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কেন্দ্রীয় কারাগারের অসুস্থ এক কয়েদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) মৃত ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) রাত ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন ঢামেকের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক।
মৃত কয়েদির নাম ইয়াসিন আরাফাত (২২)। বাবার নাম মইজুল। আরাফাতের বাড়ি গাজীপুরের কোনাবাড়ির চোরাস্তা এলাকায়। তবে তিনি কোন মামলায় কারাগারে ছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি।
কারারক্ষী জসীমউদ্দীন জানান, আজ রাত ৯টার দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কয়েদি ইয়াসিন আরাফাত। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে কয়েকজন কারারক্ষী তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে কয়েদি ইয়াসিন আরাফাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারা আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এমএমআর/এএইচ



