বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

ডেমরায় অটোরিকশায় চার্জ দিতে গিয়ে চালকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পিএম

শেয়ার করুন:

ডেমরায় অটোরিকশায় চার্জ দিতে গিয়ে চালকের মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। ছবি- সংগৃহীত

রাজধানীর ডেমরায় গ্যারেজে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তুলা মিয়া (৪৫) নামের এক চালকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ডেমরার বামৈল এলাকার একটি রিকশার গ্যারেজে এই দুর্ঘটনা ঘটে। পরে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে বিকেল পাঁচটার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত তুলা মিয়ার ছেলে রুবেল জানান, তার বাবা ও তিনি উভয়েই অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। 

দুপুরে বামৈল এলাকার একটি গ্যারেজে নিজের অটোরিকশার ব্যাটারিতে চার্জ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন তার বাবা। 

খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনা হলেও শেষ রক্ষা হয়নি।

নিহত তুলা মিয়া শেরপুরের নালিতাবাড়ী উপজেলার শহর আলীর ছেলে। তিনি পরিবার নিয়ে ডেমরার বামৈল এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

প্রতিবেদক/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর