মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

চতুর্থ গ্রেড পেলেন ইসির ১৩ কর্মকর্তা 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পিএম

শেয়ার করুন:

চতুর্থ গ্রেড পেলেন ইসির ১৩ কর্মকর্তা 
ফাইল ছবি

পঞ্চম গ্রেড থেকে একযোগে বেতন কাঠামোর চতুর্থ গ্রেড পেলেন নির্বাচন কমিশনের (ইসি) ১৩ জন কর্মকর্তা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ইসির জনবল শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন থেকে বিষয়টি জানা যায়।

যারা পেলেন চতুর্থ গ্রেড

ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক (পরিচালনা) মো.সাইফুল ইসলাম, ইসির জনবল-১ শাখার উপসচিব খোরশেদ আলম, নির্বাচনি সহায়তা ও সরবরাহ শাখার উপসচিব মো. হুমায়ুন কবির, মানবসম্পদ উন্নয়ন কল্যাণ শাখার উপসচিব জি এম সাহাতাব উদ্দিন।

এনআইডি অনুবিভাগের পরিচালক মো. ফরহাদ হোসেন, জনবল-২ শাখার উপসচিব দেওয়ান মো. সরওয়ার জাহান, নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) মো. আতিয়ার রহমান, জনসংযোগ শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকার।

ইসির উপসচিব মো. নওয়াবুল ইসলাম, সাধারণ সেবা-১ শাখার উপসচিব মো. রফিকুল ইসলাম, ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মাহবুব আলম শাহ, খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের ও রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।

চিঠিতে আরও বলা হয়েছে, এ আদেশ জ্যেষ্ঠার সঙ্গে সম্পর্কিত নয়। যথাযথা কর্তৃপক্ষের অনুমোদনে এ আদেশ জারি করা হয়েছে। 

এমএইচএইচ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর