সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ঢাকা

কেন্দ্রীয় কারাগারের অসুস্থ কয়েদির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পিএম

শেয়ার করুন:

কেন্দ্রীয় কারাগারের অসুস্থ কয়েদির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
ফাইল ছবি

ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় এক কয়েদির মৃত্যু হয়েছে।

ওই কয়েদির নাম আকাশ বিশ্বাস (২৪)। তার পিতার নাম আব্দুল গফুর বিশ্বাস এবং তার কয়েদি নং: ১৩২০/এ। তিনি যশোরের কোতোয়ালি থানাধীন পূর্ব বারান্দী পাড়া এলাকার স্থায়ী বাসিন্দা। তবে তিনি কোন মামলায় কারাগারে বন্দি ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কারারক্ষী সুজন জানান, কয়েদি আকাশ বিশ্বাস গত মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে আমরা কয়েকজন কারারক্ষী তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের নিয়ে আসলে মেডিসিন ভবনের ৬০১ নং ওয়ার্ডে ভর্তি করেন চিকিৎসক। সেখানে সোমবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে মারা যান তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে কয়েদি আকাশের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্ত শেষে কারা কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এমএমআর/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর