সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ঢাকা

৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, ছড়িয়ে পড়েছে পাশের ভবনে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ০৯:২০ পিএম

শেয়ার করুন:

৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, ছড়িয়ে পড়েছে পাশের ভবনে

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মুনসুর খান প্লাজার আগুন চার ঘণ্টা পেরিয়েও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৯টি ইউনিট কাজ করছে। এরই মধ্যে ওই ভবন থেকে পাশের আরেকটি ভবনে আগুন ছড়িয়ে পড়েছে।

সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ২ মিনিটে চকবাজারের ছোট কাটারা এলাকায় এসি মসজিদের পাশে মুনসুর খান প্লাজার ছয়তলায় একটি দোকানে আগুনের সূত্রপাত হয়।

image

খবর পেয়ে বিকেল ৫টা ৪ মিনিটে নিকটস্থ ফায়ার স্টেশন থেকে অগ্নিনির্বাপণের গাড়িগুলো ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় দুই কিলোমিটার। তবে যানজট ও সরু গলির কারণে বিকেল ৫টা ২২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। এরপর আগুন নেভানোর কাজ শুরু করেন কর্মীরা।

image

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদর দফতর ও লালবাগ ফায়ার স্টেশনের মোট ৯টি ইউনিট কাজ করছে।

ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, পুরান ঢাকার ঘনবসতিপূর্ণ ওই এলাকায় তাৎক্ষণিকভাবে পানি সংগ্রহের কোনো প্রাকৃতিক বা স্থায়ী উৎস নেই। এ কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে উদ্ধারকর্মীদের বেগ পেতে হচ্ছে। দূর থেকে হোসপাইপ টেনে এবং পানিবাহী গাড়ির সাহায্যে আগুন নেভানোর চেষ্টা চলছে।

নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা শাহজাহান হোসেন বলেন, সরু গলির কারণে আমাদের বড় বড় গাড়িগুলো ঢুকতে পারছে না। প্রচণ্ড ধোঁয়া ও পানি স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর