সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ঢাকা

রাড্ডাকাণ্ডে শূন্য হওয়া নারী আসনের ভোট ১২ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পিএম

শেয়ার করুন:

রাড্ডাকাণ্ডে শূন্য হওয়া নারী আসনের ভোট ১২ নভেম্বর
দলীয় নির্দেশে পদত্যাগ করেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির ছেড়ে দেওয়া নারী আসনের ভোট আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণ করা করবে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১২ অক্টোবর) ইসির সিনিয়র সচিব স্বাক্ষরিত এ সংক্রান্ত তফসিল থেকে বিষয়টি জানা যায়।

তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৬ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই হবে ২৭ অক্টোবর। বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২৮ অক্টোবর। আপিল নিষ্পত্তি ২৯ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ নভেম্বর। প্রতীক বরাদ্দ হবে ২ নভেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হব ১২ নভেম্বর।

সম্প্রতি রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় দলীয় প্রধানের নির্দেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেন। এতে আসনটি শূন্য হয়।

এমএইচএইচ/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর