সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ঢাকা

ইউপি নির্বাচনে কোন ধাপের ভোট কবে, জানাল ইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ০১:২৯ পিএম

শেয়ার করুন:

ইউপি নির্বাচনে কোন ধাপের ভোট কবে, জানাল ইসি

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপের ভোট হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি, আর পঞ্চম ও শেষ ধাপের ভোট হবে ২৭ মে।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের বৈঠকে ইউপি নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করা হয়। পরে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের পাঁচ ধাপের ভোটের তারিখগুলো জানান।

এই নির্বাচন কমিশনার জানান, প্রথম ধাপের নির্বাচন হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি। এছাড়া ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের, ২৯ এপ্রিল তৃতীয় ধাপের, ১৩ মে চতুর্থ ধাপের এবং ২৭ মে পঞ্চম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে।

তফসিল কবে ঘোষণা হবে জানতে চাইলে সানাউল্লাহ বলেন, ‘তফসিল ঘোষণা করবেন আমাদের জেলা নির্বাচন কর্মকর্তারা। সাধারণত আপনারা ধরে নেন ছয় সপ্তাহ আগে।’

ecতিনি আরও বলেন, ‘সকল জেলাতেই একসঙ্গে নির্বাচন শুরু করব আশা করছি। সে ক্ষেত্রে আমরা অগ্রাধিকার দেব সদর উপজেলাগুলো এবং অন টপ অব দ্যাট যে, ইউনিয়ন পরিষদগুলো ম্যাচিউর হয়ে গেছে বা ওভারডিউ হয়ে গেছে। বেশিদিন হয়ে যাচ্ছে সেগুলো অগ্রাধিকার পাবে এবং সাবসিকোয়েন্টলি আমরা চেষ্টা করব, অ্যালফাবেটিক্যালি বাকি উপজেলাগুলোকে সমন্বয় করতে।’ 

গত ১৪ সেপ্টেম্বর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি ঘোষণা করেছিল ইসি। ১২ নভেম্বর থেকে সাত ধাপে নির্বাচন করার প্রাথমিক পরিকল্পনার কথা জানিয়েছিল নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সংস্থাটি।

তবে ১৭ সেপ্টেম্বর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতরগুলোর সঙ্গে বৈঠকে নভেম্বর ও ডিসেম্বর মাসে নির্বাচন করার অসুবিধার কথা তুলে ধরা হয়। তখন কমিশন জানিয়েছিল, আরও আলোচনা করে নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করা হবে।

এমএইচএইচ/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর