রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ঢাকা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ১০:২২ পিএম

শেয়ার করুন:

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক
জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সদস্যদের সভাকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আয়োজিত বৈঠকের একটি মুহূর্ত

প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টায় জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সদস্যদের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

বৈঠকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।

এছাড়া বাংলাদেশে জাপানের শীর্ষ ব্যবসায়িক কোম্পানি মারুবেনি করপোরেশনের বিনিয়োগ সম্প্রসারণ এবং দ্বিতীয় কাফকো স্থাপনসহ দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরির বিষয় নিয়ে আলোচনা হয়।

পাশাপাশি আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যেন কোনোভাবেই ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে সরকারদলীয় এমপিদের সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর