রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ঢাকা

ইউপি ভোটের সময় নির্ধারণে সোমবার বৈঠক বসছে ইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পিএম

শেয়ার করুন:

ইউপি ভোটের সময় নির্ধারণে সোমবার বৈঠক বসছে ইসি
নির্বাচন কমিশন। ফাইল ছবি

ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় নির্ধারণসহ অন্যান্য স্থানীয় সরকার পরিষদের নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে আগামীকাল সোমবার (১২ অক্টোবর) বৈঠক বসছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১১ অক্টোবর) ইসির উপসচিব মো. শাহ্ আলম এ তথ্য নিশ্চিত করেন।

সংক্রান্ত চিঠি বলা হয়েছে, আগামীকাল ১২ অক্টোবর সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে তার সভা কক্ষে সভা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সকলকে এ সভায় উপস্থিত থাকার জন্যও বলা হয়েছে।

সভায় যেসব বিষয়ে আলোচনা হবে-

(ক) স্থানীয় সরকার পরিষদের নির্বাচনসমূহের বিষয়ে আলোচনা।
(খ) ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণ।
(গ) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাগণের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ নির্ধারণ।
(ঘ) পার্সোনালাইজেশন সেন্টারে অবস্থিত মেশিনসমূহের অবস্থা, রক্ষণাবেক্ষণ, কার্ড প্রিন্ট, বকেয়া বিল পরিশোধ, নতুন চুক্তি সম্পাদন ইত্যাদি বিষয়ে গঠিত কমিটির কার্যবিবরণী পর্যালোচনা ও সিদ্ধান্ত প্রদান।
(ঙ) জাতীয় নির্বাচন পদক নীতিমালা ২০২৫ এর খসড়া অনুমোদন।
(চ) বিবিধ।

আগামী জানুয়ারি মাস থেকে ইউনিয়ন পরিষদের নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে ইসি।

এমএইচএইচ/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর