শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ঢাকা

উৎসবের ছুটিতে বাসের টিকিট বুকিংয়ে প্রস্তুত বিডিটিকেটস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পিএম

শেয়ার করুন:

উৎসবের ছুটিতে বাসের টিকিট বুকিংয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের টানা পাঁচ দিনের ছুটিতে বাড়ি ফেরা ও ভ্রমণের প্রস্তুতি নিচ্ছেন অনেকে। এ সময় বাসের টিকিটের বাড়তি চাহিদা ও শেষ মুহূর্তের ভোগান্তি এড়াতে অনলাইনে টিকিট বুকিংয়ের সুবিধা নিয়ে প্রস্তুত রয়েছে বিডিটিকেটস। প্ল্যাটফর্মটির মাধ্যমে ঘরে বসেই দেশের বিভিন্ন রুটের বাসের টিকিট কাটার পাশাপাশি একসঙ্গে যাওয়া-আসার টিকিটও বুক করা যাচ্ছে।

শনিবার (১০ অক্টোবর) বিডিটিকেটসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উৎসবের ছুটিতে একসঙ্গে বিপুলসংখ্যক মানুষ ভ্রমণ করায় বাসের টিকিট পাওয়া কঠিন হয়ে পড়ে। এ পরিস্থিতিতে যাত্রীদের ভোগান্তি কমাতে অনলাইন টিকিট বুকিংয়ের সুবিধা দিচ্ছে বিডিটিকেটস। দেশের প্রায় সব রুটের পাশাপাশি বান্দরবান, কক্সবাজার ও খাগড়াছড়ির মতো জনপ্রিয় পর্যটনকেন্দ্রের বাসের টিকিটও পাওয়া যাচ্ছে প্ল্যাটফর্মটিতে।

যাত্রীদের সুবিধার জন্য বিডিটিকেটসে রয়েছে ‘রাউন্ডট্রিপ’ সুবিধা। এর মাধ্যমে একইসঙ্গে যাওয়া ও ফেরার টিকিট বুক করা যায়। ফলে ছুটি শেষে ফেরার টিকিট নিয়ে অনিশ্চয়তা এড়ানো সম্ভব। এছাড়া যাত্রীরা নিজেদের সুবিধামতো বাসে ওঠার স্থান বা বোর্ডিং পয়েন্ট এবং গন্তব্যে নামার স্থান বা ড্রপিং পয়েন্ট নির্বাচন করতে পারবেন।

বিডিটিকেটস জানিয়েছে, উৎসবের ছুটি সামনে রেখে ইতোমধ্যে টিকিটের চাহিদা বাড়তে শুরু করেছে। শেষ মুহূর্তের ভিড় এড়াতে এবং পছন্দের আসন নিশ্চিত করতে যাত্রীদের আগেভাগেই টিকিট বুক করার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

প্ল্যাটফর্মটিতে দিন-রাত ২৪ ঘণ্টা টিকিট বুক করার সুযোগ রয়েছে। যেকোনো সহযোগিতার জন্য গ্রাহকরা ১৬৪৬০ নম্বরে যোগাযোগ করতে পারবেন। এছাড়া বিভিন্ন অফার ও সেবা সম্পর্কে জানতে বিডিটিকেটসের ওয়েবসাইট, অ্যাপ ও অফিশিয়াল ফেসবুক পেজে চোখ রাখতে বলা হয়েছে।

এমআর/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর