শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ঢাকা

জ্যেষ্ঠ সাংবাদিক আমির খসরু মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ০৯:০৩ পিএম

শেয়ার করুন:

জ্যেষ্ঠ সাংবাদিক আমির খসরু মারা গেছেন
প্রয়াত জ্যেষ্ঠ সাংবাদিক আমির খসরু

ভয়েস অব আমেরিকার (ভিওএ) সাবেক বাংলাদেশ প্রতিনিধি জ্যেষ্ঠ সাংবাদিক আমির খসরু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসন্তান রেখে গেছেন এই সাংবাদিক।

মরহুমের স্বজনরা জানিয়েছেন, গুরুতর অসুস্থতা নিয়ে গত কয়েক দিন ধরে বিএমইউ হাসপাতালের (সাবেক পিজি) আইসিইউতে ভর্তি ছিলেন আমির খসরু। আজ সন্ধ্যা ৭টার কিছু আগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনরা আরও জানিয়েছেন, সাংবাদিক আমির খসরু দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন। 

ভয়েস অব আমেরিকা ছাড়াও দীর্ঘ পেশাজীবনে দেশীয় বহু গণমাধ্যমে কাজ করেছেন আমির খসরু। ছিলেন দৈনিক ইত্তেফাকের কূটনৈতিক সংবাদদাতা এবং সাপ্তাহিক ‘বুধবার’ এর সাবেক নির্বাহী সম্পাদক।

এদিকে আমির খসরুর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়েছেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত বেশ কয়েকজন সাংবাদিক। তারা প্রয়াতের রুহের মাগফিরাত কামনা করেছেন।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর