আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালটে ২৯২ জন ভোট দেবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (১০ অক্টোবর) ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।
তারা জানান, গত ১২ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোট দিতে ইচ্ছুক ২৯ জন বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকরা আবেদেন করেছিলেন। ইতোমধ্যে তাদের বর্তমান ঠিকানায় ব্যালট পাঠাতে ‘বিডি পোস্ট’ এ ব্যালট পাঠানো হয়েছে। যাদের মধ্যে পাঁচজন পোস্টাল ব্যালট গ্রহণ করে দুজন ভোটও দিয়েছেন।
প্রবাসী ভোটার নিবন্ধনের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র থেকে নিবন্ধন করেছি পাঁচজন, যা ১২ দেশের মধ্যে সর্বোচ্চ। মালয়েশিয়া থেকে চারজন, যুক্তরাজ্য থেকে ভোট দিতে নিবন্ধন করেছেন চারজন। কানাডা থেকে চারজন। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া এসব দেশ থেকে দুজন করে নিবন্ধন করেছেন। জার্মানি, ইতালি, পুর্তগাল ও অস্ট্রিয়া এসব থেকে একজন করে ভোট দিতে নিবন্ধন করেছেন।
অন্যদিকে ভোটের কাজে নিয়োজিত ব্যক্তি কিংবা সরকারি কর্মকর্তা-কর্মচারী যারা এ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে চান, তাদের জন্য প্রথমে ২৭ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত নিবন্ধন সময় নির্ধারণ করা হয়েছিল। পরবর্তী গত সেপ্টেম্বর চিঠি জারি করে সময় কমিয়ে ৩ অক্টোবর পর্যন্ত করা হয়।
এ সময়ের মধ্যে দেশের ভেতর থেকে আবেদন এসেছে ২৬৬টি। এর মধ্যে তিনটি আবেদন বাতিল করে ২৬৩টি আবেদন অনুমোদন করেছে ইসি। অর্থাৎ দেশের বাইরে ও দেশের ভেতরে মিলে মোট ২৯২ জন ভোটার ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে এবার পোস্টাল ব্যালটে ভোট দেবেন।
আগামী ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হবে। ২৭ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত চলবে প্রচারণা।
এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করা পাঁচজন প্রার্থী হলেন- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।
এমএইচএইচ/এএইচ




