শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, দুই যাত্রীর কাছে মিলল ৯ হাজার পিস ইয়াবা

জ্যেষ্ঠ প্রতিবেদক 
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৬, ০৬:২১ পিএম

শেয়ার করুন:

যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, দুই যাত্রীর কাছে মিলল ৯ হাজার পিস ইয়াবা
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি চালিয়ে ৯ হাজার পিস ইয়াবাসহ দুই তরুণকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গ্রেফতার ব্যক্তিরা হলেন- চিয়উছা চাকমা (২৩) ও কালো চাকমা (২২)। শুক্রবার যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভারের ৬ নম্বর টোল প্লাজায় এ অভিযান চালানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাগড়াছড়ি থেকে ঢাকাগামী শান্তি পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের দুই যাত্রীর দেহ তল্লাশি করে ৯ হাজার পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদফতরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক মো. রাজিউর রহমান।

এ ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদক আইনে যাত্রাবাড়ী থানায় একটি মামলা হয়েছে। মামলার বাদী হয়েছেন ধানমন্ডি সার্কেলের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন। 

এমআইকে/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর