শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

যাত্রাবাড়ীতে বাস-ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, ১১:৩৫ পিএম

শেয়ার করুন:

যাত্রাবাড়ীতে বাস-ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল।

রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়া গোল্ডেন ব্রিজ এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে মো. শাওন (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি ডি টি এল পরিবহনের একটি বাসের হেলপার ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত শাওনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে রাত ৯টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ কোনাপাড়ার গোল্ডেন ব্রিজ এলাকায় যায়। সেখানে ট্রাক ও ডি টি এল পরিবহনের বাসটির সংঘর্ষে শাওন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, শাওন ছোটবেলা থেকেই ওই বাসে থাকতেন এবং হেলপার হিসেবে কাজ করতেন। তার পূর্ণ পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় ও দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এমএমআর/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর