বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

বাংলাদেশের প্রবাসী ভোটিং মডেলের প্রশংসা নেপালের ইসির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশের প্রবাসী ভোটিং মডেলের প্রশংসা নেপালের ইসির
নেপালের নির্বাচন কমিশনার ড. রাজীব সুব্বা।

বাংলাদেশের প্রবাসী ভোটের প্রশংসা করেছেন নেপালের নির্বাচন কমিশনার ড. রাজীব সুব্বা।

তিনি বলেছেন, ‘প্রবাসী ভোটিং পদ্ধতিতে বাংলাদেশ মডেলটি বিশ্বে অন্যন্য। এটি সন্তোষজনক ও গ্রহণযোগ্য।’

বৃহস্পতিবার (৮ অক্টোবর) পোস্টাল ভোটিং নিয়ে নির্বাচন ভবনে দু'দিন অভিজ্ঞতা গ্রহণ কার্যক্রম শেষে এমন মন্তব্য করেন তিনি।  নেপালের নির্বাচন কমিশনের ছয় সদস্যের একটি টিম পুরো প্রক্রিয়াটি নিয়েই দু'দিন অভিজ্ঞতা জেনে নেয়।

নেপালের নির্বাচন কমিশনার বলেন, ‘প্রবাসী ভোটাধিকারের বিষয়ে বলতে গেলে, আইডিইএ সার্ভিসেসের ওসিভি ধারণা দেখে আমরা সত্যি অনুপ্রাণিত। বাংলাদেশ কমিশনের এই সফল উদ্যোগটি একটি উল্লেখযোগ্য মাইলফলক; যা বাংলাদেশ, দক্ষিণ এশিয়া এবং সমগ্র বিশ্বের নির্বাচনি প্রক্রিয়ার সম্পর্কের ক্ষেত্রে একটি অনন্য উদাহরণ। ’

তিনি বলেন, ‘আমি শুনছি যে, বিশ্বের বিভিন্ন দেশ এখন বাংলাদেশের কাছ থেকে শিখছে, যাতে তারা তাদের নিজেদের দেশে এই প্রক্রিয়াটি আরও কীভাবে এগিয়ে নিতে পারে সে সম্পর্কে জানতে পারে। তাই আমরা সামনের দিকে আরও অনেক কিছুর প্রত্যাশা করছি। এটি আলোচনার শেষ নয়, বরং এটি কেবল আলোচনার শুরু মাত্র। ভবিষ্যতে আমরা একই পথে একসঙ্গে এগিয়ে যাব, একে অপরের কাছ থেকে শিখব।’

নেপালে এই পদ্ধতি ব্যবহার করবে কিনা এমন প্রশ্নের জবাবে ড. রাজীব সুব্বা বলেন, ‘হ্যাঁ, অবশ্যই! তবে আমরা এখনো গবেষণার পর্যায়ে রয়েছি যে আমাদের দেশের প্রেক্ষাপট ও পটভূমি অনুযায়ী কোন পদ্ধতি ব্যবহার করা উচিত। উদাহরণস্বরূপ, রেমিট্যান্স এবং দেশে ফিরে আসা কঠোর পরিশ্রমী মানুষদের যে অবদান, আমরা সবাইকে যুক্ত করতে চাই এবং যতটা সম্ভব খরচ বাঁচাতে চাই।’

তিনি আরও বলেন, ‘ওসিভি-র বাংলাদেশের এই মডেলটি খুবই গ্রহণযোগ্য বা সন্তোষজনক। তবে এ পর্যায়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য কেবল আমরা একা নই, সরকারকেও সিদ্ধান্ত নিতে হবে। তবে তা সত্ত্বেও, এটি অত্যন্ত সম্ভাবনাময় একটি পদ্ধতি যা আমরা গ্রহণ করতে পারি।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের প্রচলন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন। এক্ষেত্রে দেশে ও দেশের বাইরে বসবাসরত প্রবাসীদের জন্য এই ব্যবস্থা করা হয়।

দেশের ভেতরে যারা নির্বাচিত দায়িত্বে থাকেন, সরকারি চাকরিজীবি ও কয়েদীদের এই সুযোগ দেওয়া হয়। আর দেশের বাইরে বসবাসরত প্রবাসীও ভোটদানে অংশগ্রহণ করেন।

এমএইচএইচ/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর