বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

মহাখালী বাস টার্মিনালের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, ০৩:২৮ পিএম

শেয়ার করুন:

মহাখালী বাস টার্মিনালের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
মহাখালী বাস টার্মিনালের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

‎রাজধানীর মহাখালী বাস টার্মিনালের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।‎

‎বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে মহাখালী বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, মহাখালী বাস টার্মিনালের পাশে দাঁড়িয়ে থাকা প্রাইম পরিবহনের একটি এসি বাসে আগুন লাগে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। তবে, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তবে কী কারণে হঠাৎ বাসটিতে আগুন লাগে এখন পর্যন্ত সে বিষয়টি নিশ্চিত করতে পারেননি কেউ। এ সময় আশপাশে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। 

‎একেএস/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর