বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৪ জন বার্ন ইনস্টিটিউটে ভর্তি

ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, ০২:১১ এএম

শেয়ার করুন:

নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৪ জন বার্ন ইনস্টিটিউটে ভর্তি
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি স্টিল মিলে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চারজন দগ্ধ হয়েছেন। তাদেরকে ঢাকায় এনে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে এ ঘটনাটি ঘটে। 

দগ্ধ ব্যক্তিরা হলেন- সাজিব সরকার (৩২), রুবেল আহমেদ (২৮), নাজমুল (৩৩) ও আবির (১৯)।

বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার। 

তিনি জানান, আজ রাতের দিকে নারায়ণগঞ্জ থেকে চারজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগী নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে সাজীবের শরীরের ৭০ শতাংশ, রুবেলের শরীরের ২৫ শতাংশ, নাজমুলের শরীরের ২০ শতাংশ এবং আবিরের শরীরের দশ শতাংশ দগ্ধ হয়েছে।

ডা. সুলতান মাহমুদ আরও জানান, সাজীবের শরীরে দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা (আইসিইউতে ) কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। অন্যদের প্রয়োজনীয় চিকিৎসা ও সার্বিক ব্যবস্থাপনা চলমান রয়েছে।

এমএমআর/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর