বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

মতিঝিলের ‘হীরাঝিল হোটেল’কে বড় অংকের জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ০৭:২২ পিএম

শেয়ার করুন:

মতিঝিলের ‘হীরাঝিল হোটেল’কে বড় অংকের জরিমানা
মতিঝিলের হীরাঝিল হোটেল

বড় অংকের জরিমানা গুনতে হলো রাজধানীর মতিঝিলের হীরাঝিল হোটেলকে। অস্বাস্থ্যকর পরিবেশে রান্না, বর্জ্য ব্যবস্থাপনায় অবহেলা এবং কর্মীদের স্বাস্থ্য উপকরণ ব্যবহার না করায় প্রতিষ্ঠানটিকে নিরাপদ খাদ্য আইনে তিনি লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপের নেতৃত্বে মতিঝিল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানে হীরাঝিল হোটেলের রান্নাঘর অত্যন্ত নোংরা ও অপরিষ্কার অবস্থায় পাওয়া যায়। রান্নাঘরের মেঝে স্যাঁতসেঁতে এবং ঢাকনাহীন অবস্থায় ময়লার পাত্র দেখা যায়।

এছাড়া কোনো প্রকার লেবেলবিহীন ঘি সংরক্ষণ ও ব্যবহার করতে দেখা যায় এবং খাদ্য কর্মীদের কোনো প্রকার স্বাস্থ্য সুরক্ষা উপকরণ ব্যবহার করতে দেখা যায়নি। পাশাপাশি প্রতিষ্ঠানটি পানি পরীক্ষার সনদ ও পেস্ট কন্ট্রোল (পোকামাকড় নিয়ন্ত্রণ) প্রমাণক প্রদর্শনেও ব্যর্থ হয়।
 
এসব অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী হীরাঝিল হোটেলকে তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটনের নিরাপদ খাদ্য অফিসার মেহরিন যারীন তাসনিম, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূঁইয়া, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যের সমন্বয়ে গঠিত একটি টিম।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর