বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

এ বছর তেল বিক্রি করে বিপিসি লাভ করেছে ১২৬৪ কোটি টাকা: সিপিডি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ আগস্ট ২০২২, ০৩:৪০ পিএম

শেয়ার করুন:

এ বছর তেল বিক্রি করে বিপিসি লাভ করেছে ১২৬৪ কোটি টাকা: সিপিডি

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) তেল বিক্রি করে এ বছর এক হাজার ২৬৪ কোটি টাকা লাভ হয়েছে বলে দাবি করেছেন সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।

বুধবার (১০ আগস্ট) রাজধানীতে সিপিডির কার্যালয়ে ‘জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এখন এড়ানো যেত কি?’ শীর্ষক আলোচনা সভায় এ দাবি করেন তিনি।


বিজ্ঞাপন


ড. ফাহমিদা খাতুন বলেন, ২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ৬ বছরে ৪৬ হাজার ৮৫৮ কোটি টাকা লাভ করেছে বিপিসি। অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য পেয়েছেন বলে জানান তিনি।

সিপিডির নির্বাহী পরিচালক বলেন, সম্প্রতি সারা বিশ্বে জ্বালানি তেলের দাম কমছে। কিন্তু আমাদের দেশে বাড়ানো হয়েছে। নেপাল ও শ্রীলঙ্কা ছাড়া কোথাও তেলের দাম বাড়তি নেই। ভিয়েতনামে প্রতি লিটার ডিজেলের দাম ৯৭ দশমিক ৯ টাকা। হংকংয়ে জ্বালানি তেলের দাম আমাদের থেকে বেশি। কিন্তু সেখানে মাথাপিছু আয় ৪৯ হাজার ৬৬০ ডলার। আর আমাদের ২ হাজার ৫০৩ ডলার।

অনুষ্ঠানে সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, যে সার্কুলারটার বিপরীতে গিয়ে এ দামবৃদ্ধির ঘোষণা দেওয়া হয়েছে সেখানে যে সমস্ত তথ্য উপাত্ত উপস্থাপন করা হয়েছে, এই সমস্ত তথ্য উপাত্ত আমাদের কাছে ত্রুটিপূর্ণ মনে হয়েছে। এই হিসেবগুলোর একটি পরিষ্কার তথ্য আসার দরকার। বিপিসির পূর্ণাঙ্গ হিসেবের একটি খতিয়ান আনার দরকার। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— জ্বালানি ও টেকসই উন্নয়ন বিশেষজ্ঞ ড. ইজাজ হোসেন, কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব আনোয়ার ফারুক প্রমুখ।


বিজ্ঞাপন


টিএই/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর