বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

ঢাকার সুবিধাবঞ্চিতদের যক্ষ্মা শনাক্তে অনুদান দিলো জাপান সরকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পিএম

শেয়ার করুন:

ঢাকার সুবিধাবঞ্চিতদের যক্ষ্মা শনাক্তে অনুদান দিলো জাপান সরকার
ছবি: সংগৃহীত

ঢাকার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর যক্ষ্মা শনাক্তকরণ কার্যক্রম সম্প্রসারণে অনুদান দিয়েছে জাপান সরকার। বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) এ তথ্য জানিয়েছে।

আইসিডিডিআরবি জানায়, যক্ষ্মা শনাক্তকরণ কার্যক্রম সম্প্রসারণে উদ্যোগের আওতায় নির্বাচিত বস্তি এলাকায় সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-সহায়িত যক্ষ্মা স্ক্রিনিং সেবা পৌঁছে দিতে ফুজিফিল্মের বহনযোগ্য ডিজিটাল এক্স-রে সিস্টেমে সজ্জিত একটি কাষ্টোমাইজড টয়োটা লয়ান্ড ক্রুইজার ব্যবহার করবে আইসিডিডিআরবি। 

এই সেবার মাধ্যমে বছরে প্রায় ৯,০০০ মানুষকে যক্ষার স্ক্রিনিং করা এবং নতুন রোগী শনাক্ত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে দ্রুত রোগ নির্ণয়, প্রয়োজনীয় রেফারেল এবং চিকিৎসা নিশ্চিত করা সহজ হবে।

এই কার্যক্রম পরিচালনায় গত ৬ সেপ্টেম্বর আইসিডিডিআরবির ডা. থ্যাডিউস ডেভিড মে ও বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাঈদা শানইচি চুক্তিতে স্বাক্ষর করেছেন।

এসএইচ/এমআর  

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর