বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

ভেজাল ওষুধ তৈরির সরঞ্জামসহ তিনজন গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ০৩:১২ পিএম

শেয়ার করুন:

ভেজাল ওষুধ তৈরির সরঞ্জামসহ তিনজন গ্রেফতার
ছবি: সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল ও অনুমোদনহীন ওষুধ এবং ওষুধ তৈরির সরঞ্জামসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন-আব্দুল্লাহ আল-মামুন (৪২), সাজু (৩৩) ও সজীব (২৬)।

ডিবি ওয়ারী বিভাগ জানায়, মঙ্গলবার মোহাম্মদপুরের ঢাকা উদ্যান রোডের ব্লক-সি এলাকার একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে অভিযান চালানো হয়। সেখান থেকে বিভিন্ন ধরনের সিরাপ, ক্যাপসুল, শ্যাম্পু, ফেসওয়াশ, হাইজিন ওয়াশ, সাবান, পাউডার ও ট্যাবলেটসহ ভেজাল ও অনুমোদনহীন ওষুধ উদ্ধার করা হয়। 
 
এ ছাড়াও ওষুধের খালি মোড়ক, লেবেলবিহীন সিরাপের বোতল, ট্যাবলেট ও ক্যাপসুলের সেলসহ বিভিন্ন প্যাকেজিং সামগ্রী জব্দ করা হয়েছে। 
অভিযানে ওষুধ তৈরির কাজে ব্যবহৃত ৩টি সিলিন্ডার, ১টি ফুয়েল লাগানোর মেশিন, ২টি ক্যাপসুল ভরার মেশিন, ১০ কেজি ফুয়েল, ৬টি ক্যাপসুল ভরার যন্ত্রাংশ এবং ২টি লেবেল লাগানোর সাঁচ জব্দ করা হয়।
 
ডিবি জানায়, উদ্ধার করা সামগ্রীর মধ্যে শিশুদের ব্যবহারের কয়েকটি সিরাপ ও লিকুইড পণ্যও রয়েছে। ভেজাল ও অনুমোদনহীন এসব ওষুধ স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। ভেজাল ওষুধ ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের কাছে রাখার অভিযোগে গ্রেপ্তারদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। এসব ভেজাল ওষুধের উৎস, প্রস্তুতকারক, সরবরাহকারী এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।

এমআইকে/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর