বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ এএম

শেয়ার করুন:

বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার (৮ অক্টোবর) ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সময়ে তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপও থাকতে পারে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ বুধবার  (৭ অক্টোবর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

বার্তায় বলা হয়, আগামী ৮ অক্টোবর সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা আগারগাঁও, তালতলা (পশ্চিমাংশ), শেওড়াপাড়া (পশ্চিমাংশ), কাজীপাড়া (পশ্চিমাংশ), মিরপুর-১০ (পশ্চিমাংশ), মিরপুর-১, পাইকপাড়া, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর ৬০ ফিট ও পীরের বাগ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এর মধ্যে কল্যাণপুর থেকে মিরপুর-১ গামী সড়কের ডান পাশের এলাকাও এই গ্যাস সরবরাহ বন্ধের আওতায় থাকবে।

তিতাস গ্যাস জানায়, এসব এলাকায় বিদ্যমান আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকাগুলোর আশপাশে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এমআর/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর