মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

শিশু একাডেমির ৫০ বছরপূর্তির অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ১০:১৪ এএম

শেয়ার করুন:

শিশু একাডেমির ৫০ বছরপূর্তির অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বাবার গড়া প্রতিষ্ঠান শিশু একাডেমিতে প্রধান অতিথি হয়ে এসেছেন তিনি। ‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’ শীর্ষক আয়োজনের উদ্বোধন করবেন সরকারপ্রধান।

তিন দিনব্যাপী আয়োজিত কর্মসূচিতে শিশুদের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, থাকবে আলোচনা, নাচ, গান, আবৃত্তি ও নৃত্যানুষ্ঠান।

১৯৭৬ সালে জাতির ভবিষ্যৎ প্রজন্মের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক অধ্যাদেশের মাধ্যমে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ শিশু একাডেমি। ১৯৮১ সালে জিয়াউর রহমানের নামে মিলনায়তনটি করা হয়। পরে আওয়ামী লীগ সরকারের আমলে এই নাম সরিয়ে ফেলা হয়।

২০১৮ সালের ১৪ নভেম্বর জাতীয় সংসদে বাংলাদেশ শিশু একাডেমি আইন অনুমোদিত হয়। তবে এখনো অর্গানোগ্রাম তৈরি হয়নি বলে জানা গেছে। দেশের ৬৪টি জেলা এবং ছয়টি উপজেলা শাখার মাধ্যমে শিশু অধিকার সনদ বাস্তবায়ন, শিশুদের সৃজনশীল ও সুপ্ত প্রতিভা বিকাশ এবং প্রারম্ভিক বিকাশমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনার যে উদ্যোগ রয়েছে তা এখনো বাস্তবায়ন করতে পারেনি।

২০২৪ সালের ৫ আগস্টের পর এই প্রতিষ্ঠানে দফায় দফায় হামলা হয়। এতে ভাস্কর্য, শিশু জাদুঘরসহ একাডেমির অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। এখনো এসব সংস্কার করা হয়নি। এছাড়া শিশু একাডেমির জায়গা নিয়ে সুপ্রিমকোর্টের আপত্তি রয়েছে। এ বিষয়টিরও কোনো সুরাহা হয়নি এখনো।

বাংলাদেশ শিশু একাডেমি সাহিত্য পুরস্কার ও অগ্রণী ব্যাংক-শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার সাহিত্যাঙ্গনে খুবই জনপ্রিয়। আলোচিত এই দুটি পুরস্কারও কয়েক বছর ধরে বন্ধ আছে।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর