সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

রামপুরায় পথচারীর মোবাইল ছিনতাইকালে আটক ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬, ০৩:১০ পিএম

শেয়ার করুন:

রামপুরায় পথচারীর মোবাইল ছিনতাইকালে আটক ২
আটককৃত দুই ছিনতাইকারী

রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায় পথচারীর মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় দুই ছিনতাইকারীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক রামপুরা জোনের সদস্যরা।
‎
‎সোমবার (৫ অক্টোবর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
‎
‎আটককৃতরা হলেন- মো. ইমরান ও মো. রায়হান।
‎
‎তিনি জানান, রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টায় রামপুরা ব্রিজের ইনকামিং পয়েন্টে এ ঘটনা ঘটে। ওই সময় হঠাৎ শোরগোল শুনতে পেয়ে ট্রাফিক সদস্যরা দ্রুত এগিয়ে যান এবং দেখতে পান দুজন ছিনতাইকারী এক পথচারীর মোবাইল কেড়ে নিয়ে পালিয়ে যাচ্ছে। 

আকতার হোসেন আরও জানান, ‘পরিস্থিতি দেখে পুলিশ সদস্যরা কালবিলম্ব না করে তাৎক্ষণিক ধাওয়া করেন এবং রামপুরা ব্রিজের ইনকামিং এলাকাতেই দুই ছিনতাইকারীকে হাতেনাতে ধরে ফেলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে পাঠানো হবে।’
‎
‎একেএস/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর