সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

‘পাঁচ তারকা হোটেলে বসে কর্মপরিকল্পনা তৈরি করলে নারীর সমতা আসবে না’ 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪০ এএম

শেয়ার করুন:

‘পাঁচ তারকা হোটেলে বসে কর্মপরিকল্পনা তৈরি করলে নারীর সমতা আসবে না’ 
নির্বাচন কমিশনার (ইসি) তাহমিদা আহমদ

নির্বাচন কমিশনার (ইসি) তাহমিদা আহমদ বলেছেন, পাঁচ তারকা হোটেলে বসে কর্মপরিকল্পনা তৈরি করলে নারীর সমতা আসবে না।

সোমবার (৫ অক্টোবর) নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটে ইউএন ইলেকটোরাল প্রজেক্টের আয়োজনে জেন্ডার ইকুয়ালিটি নিয়ে কর্মশালায় এসব কথা বলেন তিনি। এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্যান্য নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। 

তিনি বলেন, পাঁচ তারকা হোটেলে বসে কর্মপরিকল্পনা তৈরি করলে নারীর সমতা আসবে না। সমতা আনতে মাঠপর্যায়ে কাজ করতে হবে। নারী ভোটার বাড়াতে হলেও গ্রামাঞ্চল ও উপকূলীয় অঞ্চলে যেতে হবে।

এ সময় নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, প্রত্যেক রাজনৈতিক দল ভোটার অনুপাতে নারী প্রতিনিধিত্ব বাড়াবে। নারী প্রতিনিধিত্ব বাড়াতে হলে শুধু আইন দিয়ে নয়, দলীয় দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন প্রয়োজন।

কর্মশালায় নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম জানান, নারী অংশগ্রহণ বাড়াতে ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজ করতে হবে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ভোটার, প্রার্থী এবং অংশীজনদের হয়রানি প্রতিরোধ করতে হবে।

এ সময় নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, শুধু নারী ভোটারদের সংখ্যা বাড়ালে হবে না। তাদের ক্ষমতায়নের পরিধি বাড়াতে হবে। কয়েকটি জায়গায় নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। ভোটার হিসেবে, প্রার্থী হিসেবে, দলীয় অবস্থা হিসেবে, বেসরকারি ও উন্নয়নমূলক সংস্থায়।

কর্মশালায় ইউএন ইলেকটোরাল প্রজেক্টের প্রতিনিধিরাসহ নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএইচএইচ/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর