জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোস্তফা জামান।
রোববার (৪ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
একইসঙ্গে তার চাকরি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
মোস্তফা জামান জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিধি অনুবিভাগে দায়িত্ব পালন করছিলেন। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নতুন চেয়ারম্যান মাহবুবুল হক।
পৃথক প্রজ্ঞাপনে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মো. মাহবুবুল হক।
অন্যদিকে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া-উল আজিমকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এজন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
/এএস




