রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

মেট্রোরেল পুলিশের নতুন ডিআইজি হাসান বারী নূর

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পিএম

শেয়ার করুন:

মেট্রোরেল পুলিশের নতুন ডিআইজি হাসান বারী নূর
মোহাম্মদ হাসান বারী নূর। ছবি: সংগৃহীত

মেট্রোরেলের ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূর। সর্বশেষ তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন।

রোববার (৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়।

পুলিশ বিভাগে হাসান বারী নূর একজন পেশাদার, দক্ষ ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে পরিচিত।

২০তম বিসিএসের এই কর্মকর্তা ২০০১ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। কর্মজীবনে তিনি বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, খুলনা, ঢাকা, টাঙ্গাইল, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিট সিআইডি, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নেও (এপিবিএন) দায়িত্ব পালন করেছেন।

গত বছর অতিরিক্ত ডিআইজি থেকে ডিআইজি পদে পদোন্নতি পান হাসান বারী নূর।

তিনি বিদেশের মাটিতেও জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন। কঙ্গো ও দারফুরে শান্তিরক্ষা মিশনে কাজ করেছেন তিনি।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর