রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

উপনির্বাচন: রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল পড়েনি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পিএম

শেয়ার করুন:

উপনির্বাচন: রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল পড়েনি
নির্বাচন ভবন।

আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই নিয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার শেষ দিন আজ। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী বা সংক্ষুব্ধ ব্যক্তি আপিল করেননি।

রোববার (৪ অক্টোবর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই নিয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আজ আপিল করার শেষ দিন ছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী বা সংক্ষুব্ধ ব্যক্তি আপিল করেননি।

তফসিল অনুযায়ী, ৬ অক্টোবর আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর। প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর। আর ভোট গ্রহণ হবে ২৯ অক্টোবর।

ইসির জনসংযোগ পরিচালক মো. আব্দুল মমিন সরকার জানান, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাইয়ে তাঁদের সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

বৈধ প্রার্থীরা হলেন বিএনপির ওবায়দুল্লাহ মাসুম ও মির্জা ফয়সল আমীন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

এমএইচএইচ/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর