রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পিএম

শেয়ার করুন:

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু
ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার / ফাইল ছবি

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ এক কয়েদির ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয়েছে।

রোববার (৪ অক্টোবর) বিকাল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢামেক নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওই কয়েদির নাম মো. সুমন (৪৬)। তিনি কিশোরগঞ্জের নিকলী উপজেলার গোড়ই এলাকায় মো. সিরাজ মিয়ার ছেলে। তার কয়েদি নং- ৬৩১৬/এ এবং মামলা নং-৫২৯৫/২৬(সিআর)।

কারারক্ষী আল-আমিন জানান, আজ বিকালের দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কয়েদি মো. সুজন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে আমরা কয়েকজন কারারক্ষী চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যাই। সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে কয়েদি মো. সুজনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাঁর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে।

ময়নাতদন্তের পর কারাগারের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

এমএমআর/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর