রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

আস সাহাবা ফাউন্ডেশনের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পিএম

শেয়ার করুন:

আস সাহাবা ফাউন্ডেশনের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা
আস সাহাবা ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় কাউন্সিল। ছবি: সংগৃহীত

সেবা, শিক্ষা ও দাওয়াহ কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে আস সাহাবা ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় কাউন্সিল ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে ১০১ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চলের অভিজ্ঞ আলেম, শিক্ষাবিদ ও সমাজসেবীদের সমন্বয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে প্রধান উপদেষ্টা করা হয়েছে শাইখুল হাদিস আল্লামা শাহ আবু তাহের জিহাদীকে। চেয়ারম্যান হয়েছেন মাওলানা আতিকুল্লাহ বিন রফিক এবং মহাসচিব মাওলানা বদরুল ইসলাম। সিনিয়র ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন মুফতি রফিকুল ইসলাম সরদার এবং সিনিয়র যুগ্ম মহাসচিব হয়েছেন মুফতি জামিল আহমদ মাসরুর।

কাউন্সিলে বক্তারা বলেন, মানুষের কল্যাণে সেবা, শিক্ষা ও দাওয়াহ—এই তিনটি মূল কর্মক্ষেত্রকে সামনে রেখে আস সাহাবা ফাউন্ডেশন বাংলাদেশ তার কার্যক্রম পরিচালনা করবে। ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম ও আলেমদের প্রয়োজনীয় সহযোগিতা, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

BB

বক্তারা বলেন, পারস্পরিক পরামর্শ, আমানতদারিতা, জবাবদিহিতা, ঐক্য ও দায়িত্বশীলতার ভিত্তিতে সংগঠনের কার্যক্রম পরিচালিত হবে। দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ফাউন্ডেশনের সেবামূলক কার্যক্রম পৌঁছে দেওয়ারও প্রত্যয় ব্যক্ত করা হয়।

কেন্দ্রীয় কাউন্সিলে নবনির্বাচিত দায়িত্বশীলদের দায়িত্ব গ্রহণ, সাংগঠনিক কর্মপরিকল্পনা ও আগামী দিনের কার্যক্রম নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন শাইখুল হাদিস আল্লামা শাহ আবু তাহের জিহাদী, শাইখুল হাদিস মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা শাহ মোশাদ্দেক আহমদ, মাওলানা রুহুল আমিন সাদী, মুফতি ফয়জুল্লাহ আশরাফী, মুফতি শামছুল হক শাহবাজপুরী, মাওলানা আবুল বারাকাত, মাওলানা আব্দুল গাফফার, মাওলানা ওয়াজেদ আলী ও মাওলানা আলী আকবর কাসেমীসহ বিশিষ্ট আলেম ও দায়িত্বশীলরা।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর