শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পিএম

শেয়ার করুন:

কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

রাজধানীর কদমতলীর জাপানি বাজার এলাকায় বৈদ্যুতিক কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিপন (২৮) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রিপনের বাড়ি নোয়াখালীর রামগঞ্জ উপজেলার আশাকোটা গ্রামের মো. রহমানের ছেলে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে রাজধানীর শনির আখড়া এলাকায় বসবাস করতেন।

রিপনের সহকর্মী মনির জানান, শনিবার দুপুরে কদমতলীর জাপান গলির বাবু মিয়ার টিনশেড বাসায় বৈদ্যুতিক কাজ করছিলেন রিপন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে তিনি অচেতন হয়ে পড়েন। পরে সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে রিপনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এমএমআর/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর