শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

মাজলিসুল মুফাসসিরীনের নতুন সভাপতি মাওলানা নুরুল আমিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পিএম

শেয়ার করুন:

মাজলিসুল মুফাসসিরীনের নতুন সভাপতি মাওলানা নুরুল আমিন
মাওলানা নুরুল আমিন।

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন রংপুর-৬ আসনের সংসদ সদস্য মাওলানা নুরুল আমিন। আগে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সেক্রেটারির দায়িত্বে ছিলেন তিনি।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে আয়োজিত জাতীয় মুফাসসির সম্মেলনে তাকে সংগঠনটির সভাপতি নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মাওলানা নুরুল আমিন রংপুরের পীরগঞ্জ সিনিয়র ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক। ইসলামী বক্তা হিসেবেও দেশব্যাপী পরিচিতি আছে তার। তিনি একজন খতিবও। পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের দৃষ্টিনন্দন আলতাবনগর জামে মসজিদের খতিব তিনি।

nurulধর্মীয় অঙ্গনের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও সক্রিয় মাওলানা নুরুল আমিন। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে রংপুর-৬ আসন থেকে জামায়াতের ইসলামীর প্রার্থী হিসেবে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন ৫১ বছর বয়সী এই আলেম।

আজকের সম্মেলনে নতুন নেতৃত্ব নির্বাচন করার পাশাপাশি সংগঠনটির কার্যক্রম, দাওয়াতি কাজ ও ভবিষ্যৎ নানা কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়।

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন মূলত কোরআন ও হাদিসের আলোকে দাওয়াতি কার্যক্রম পরিচালনা এবং মুফাসসির ও আলেমদের সংগঠিত করার লক্ষ্যে কাজ করে থাকে। ২০২০ সালের ২৪ অক্টোবর সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।

প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি দেশের বিভিন্ন এলাকায় মুফাসসির সম্মেলন, প্রশিক্ষণ কর্মশালা ও ধর্মীয় বিভিন্ন কর্মসূচি আয়োজন করে আসছে। বিশেষ করে নবীন ও তরুণ আলেমদের দাওয়াতি কাজে দক্ষ করে তুলতে প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি বিভিন্ন সহায়ক কর্মসূচি পরিচালনা করে থাকে। সংগঠনটির কার্যক্রম সারাদেশে জেলা পর্যায়েও বিস্তৃত।

এর আগে প্রয়াত আলেম লুৎফর রহমান সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি ২০২০ সালের ২৪ অক্টোবর থেকে ২০২৪ সালের ৩ মার্চ পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর সংগঠনটির সভাপতি হন অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ। তিনি ২০২৪ সালের ৪ মে থেকে ২০২৬ সালের ৩ অক্টোবর পর্যন্ত এই দায়িত্বে ছিলেন।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর