শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

কড়া নিরাপত্তায় রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়ামের চালান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩০ এএম

শেয়ার করুন:

কড়া নিরাপত্তায় রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়ামের চালান
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়ামের বিশেষ চালান।

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হচ্ছে ইউরেনিয়ামের বিশেষ চালান।

শনিবার (৩ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে ইউরেনিয়ামবাহী তিনটি লরি রূপপুরের উদ্দেশ্যে রওনা হয়।

সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশ, এসআরবি, ডগ স্কোয়াড ও এপিবিএনের সমন্বয়ে গঠিত যৌথ নিরাপত্তা বহরটি ইউরেনিয়াম নিয়ে রূপপুরের উদ্দেশ্যে যাত্রা করে।

তিনটি লরিতে ইউরেনিয়াম এবং একটিতে অন্যান্য সরঞ্জামাদি নিয়ে যাওয়া হচ্ছে। সঙ্গে আছেন রাশিয়া থেকে আসা বিশেষজ্ঞ দল। বহর চলাচলের রাস্তায় সাময়িক গাড়ি চলাচল বন্ধ করে রাখা হয়েছে।

ruppur

এর আগে রাশিয়া থেকে আসা ইউরেনিয়ামবাহী বিমানটি ভারত হয়ে শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা ইউরেনিয়ামের চালানটি বুঝে নেয়।

আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে ৯টি ফ্লাইটে দেশে আসবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য বাড়তি ৪৮টি ও দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ‍্যাসেম্বল। রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে ইউরেনিয়ামের এই চালান দেশে আসবে।

এর আগে ২০২৩ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্বালানি এসেছিল। চলতি বছরের মে মাসে সেই জ্বালানি পারমাণবিক চুল্লিতে বসানো হয়েছে।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর