শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ঢাকা

রাজধানীর ফুটপাত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬, ১০:১২ এএম

শেয়ার করুন:

রাজধানীর ফুটপাত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গ। ছবি- সংগৃহীত

রাজধানীর শাহবাগ থানাধীন টিএসসির ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৬০ বছর।

বৃহস্পতিবার (০১ অক্টোবর ) দিবাগত রাত পৌনে একটার দিকে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে পুলিশ। পরে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই ) মো. রায়হান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির অচেতন দেহটি উদ্ধার করি। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান, ওই ব্যক্তি বেঁচে নেই।’

এসআই বলেন, ‘আশপাশের মানুষদের জিজ্ঞেস করে আমরা অজ্ঞাত ওই ব্যক্তির নাম–পরিচয় জানতে পারিনি। তাই প্রযুক্তির সহায়তায় তার নাম–পরিচয় জানার চেষ্টা চলছে। নিহত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।’

তিনি আরও জানান, নিহত ব্যক্তির মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

এম এম আর/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর