শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ঢাকা

স্বৈরাচার ও গুপ্ত আবার এক হয়েছে: প্রধানমন্ত্রী

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬, ১২:৩৪ এএম

শেয়ার করুন:

স্বৈরাচার ও গুপ্ত আবার এক হয়েছে: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ হাত মিলিয়ে সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি বাধাগ্রস্ত এবং দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ফেনীর ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং ইমাম, মোয়াজ্জিন, খাদেম ও মন্দিরের পুরোহিতদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, যারা ‘গুপ্ত রাজনীতি’ ও স্বৈরাচারী রাজনীতি করে, জনগণের ভাগ্য পরিবর্তনে তাদের কোনো কর্মসূচি নেই। তারা শুধু ক্ষমতা দখলের রাজনীতি করে। দেশে অরাজকতা সৃষ্টি হলে রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি সরকারের জনকল্যাণমূলক কর্মসূচিও ব্যাহত হবে।

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের কর্মসূচির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের নিয়মিত সহায়তা এবং কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের সার, কীটনাশক ও বীজসহ কৃষি উপকরণে সহায়তা দেওয়া হবে। এর মাধ্যমে মানুষ ধীরে ধীরে সামাজিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। সারা দেশে ইতোমধ্যে এক লাখেরও বেশি কৃষক কৃষক কার্ড পেয়েছেন বলেও জানান তিনি।

আরও পড়ুন: গুপ্তদের ভেতর স্বৈরাচার লুকিয়ে আছে কি না, প্রশ্ন প্রধানমন্ত্রীর

বিভিন্ন রাজনৈতিক দলের সাম্প্রতিক ‘এক দফা’ দাবির প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন করেন, এসব দাবির বাইরে তাদের জনকল্যাণমূলক কর্মসূচি কী। তিনি বলেন, বিএনপির কর্মসূচির মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বাস্তবায়ন, ইমাম-মোয়াজ্জিনদের সম্মাননা, খাল খনন এবং বন্ধ থাকা কল-কারখানা চালু করা।

‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত সরকারের অনুসারীদের মধ্যে যোগাযোগের অভিযোগ তুলে তারেক রহমান বলেন, ক্ষমতাচ্যুত সরকারের প্রধান দেশ ছাড়ার কয়েকদিন পরই ‘গুপ্ত বাহিনী’র লোকজন বলেছিল, তারা ফিরে এলে, থাকলে বা কাজ করলে তাদের কোনো আপত্তি নেই। তিনি বলেন, ‘তাদের কোনো আপত্তি থাকবে কেন? তারা তো বরাবরই একসঙ্গে ছিল।’ এ প্রসঙ্গে তিনি ১৯৮৬, ১৯৯১ এবং সর্বশেষ নির্বাচনেও দুই পক্ষের একসঙ্গে কাজ করার অভিযোগ করেন।

গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীদের ওপর নিপীড়ন, কারাবাস ও ‘গায়েবি মামলা’র কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিগত সরকারের অন্যায়ের বিরুদ্ধে জনগণ রাজপথে নেমে এসেছিল। গণআন্দোলনের মুখে ৫ আগস্ট বিগত সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর