শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ঢাকা

সেপ্টেম্বরে ২৫২ নারী ও কন্যা নির্যাতনের শিকার: মহিলা পরিষদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ১১:০১ পিএম

শেয়ার করুন:

সেপ্টেম্বরে ২৫২ নারী ও কন্যা নির্যাতনের শিকার: মহিলা পরিষদ
বাংলাদেশ মহিলা পরিষদ।

চলতি বছরের সেপ্টেম্বর মাসে দেশে ২৫২ জন নারী ও কন্যা বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানুর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদ ১৫টি জাতীয় দৈনিক ও দুটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে সেপ্টেম্বর মাসের নারী ও কন্যা নির্যাতনের এই পরিসংখ্যান প্রকাশ করেছে।

মহিলা পরিষদের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে ৪৯ জন ধর্ষণের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে ৩০ জন কন্যা ও ১৯ জন নারী। এ ছাড়া দুই কন্যাসহ নয়জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের পর চার কন্যাকে হত্যা করা হয়েছে। ধর্ষণের কারণে আত্মহত্যা করেছেন একজন কন্যা। এ সময়ে ১১ কন্যাসহ ১৩ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

বিভিন্ন কারণে সেপ্টেম্বরে ১৩ কন্যা ও ৩৯ নারীসহ ৫২ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ ছাড়া একজনকে হত্যার চেষ্টা করা হয়েছে। একই সময়ে ১১ কন্যা ও ৩৪ নারীসহ ৪৫ জনের রহস্যজনক মৃত্যুর তথ্য পেয়েছে মহিলা পরিষদ।

যৌন সহিংসতার ঘটনাও ছিল উল্লেখযোগ্য। সেপ্টেম্বরে ১২ কন্যাসহ ২২ জন যৌন সহিংসতার শিকার হয়েছেন। তাঁদের মধ্যে আট কন্যাসহ ১২ জন যৌন নিপীড়নের শিকার হয়েছেন। চার কন্যাসহ সাতজন উত্ত্যক্তকরণের শিকার হয়েছেন। এ ছাড়া তিনজন সাইবার সহিংসতার শিকার হয়েছেন।

মহিলা পরিষদের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে চার কন্যাসহ ১৪ জন আত্মহত্যা করেছেন। এর মধ্যে একজন আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছেন। এ ছাড়া দুজন অগ্নিদগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে একজন কন্যা অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন।

এএইচ/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর